অপরাধ

র‍্যাবের হাতে আটক ট্রেনের টিকিট কালোবাজারির দুই চক্রের ১৪ জন

ট্রেনের টিকিট কালোবাজারির জন্য সংগ্রহ করা টিকিটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযানে ধরা পড়া ট্রেনের টিকিট কালোবাজারির দুই চক্রের ১৪ জনের ছবি, যেখানে একজন হাতে টিকিট দেখাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ট্রেনের টিকিট কালোবাজারি চক্র উত্তম ও সেলিম সিন্ডিকেটের মূলহোতাসহ ১৪ জনকে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর এলাকা থেকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পৃথক অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এসময় তাদের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ ও মজুদকৃত এক হাজার ২০০’র অধিক ট্রেনের টিকিট জব্দ করা হয়।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্টেশনকে ঘিরে গড়ে ওঠা টিকিট কালোবাজারি চক্রের অপতৎপরতায় সাধারণ যাত্রীদের নাগালের বাইরে থাকছে ট্রেনের টিকিট। এই অবস্থা পরিবর্তনে রেলওয়েসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী নানা অভিযান পরিচালনা করছে দেশজুড়ে।

বিষয়:আটক ট্রেন ট্রেনের টিকিট ট্রেনের টিকিট কালোবাজারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…