চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়ন্ত্রণ হারিয়ে প্ল্যাটফর্মে উঠে গেল চলন্ত ট্রেন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
রেলওয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত ট্রেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) চলন্ত ট্রেন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল প্ল্যাটফর্মে। যদিও এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি, তবে উপস্থিত মানুষদের মাঝে তৈরি হয়েছে হট্টগোল। কিছুক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল।

বুধবার ২৭ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে উত্তর প্রদেশের মথুরা রেল স্টেশনে এই ঘটনা ঘটে।

জানা যায়, শকুরবস্তি রেল স্টেশন থেকে মথুরার দিকে আসছিল ট্রেনটি। মথুরা রেল স্টেশনে এসে ট্রেন লাইন থেকে ধীরে ধীরে উঠে যায় প্ল্যাটফর্মের দিকে। এই ঘটনায় স্টেশনে থাকা যাত্রীদের মাঝে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

Banglabid

মথুরা রেল স্টেশনের ডিরেক্টর এস কে শ্রীবাস্তব জানান, ঘটনার আগেই ট্রেন থেকে নেমে গিয়েছিলেন ট্রেনের যাত্রীরা, যার ফলে ট্রেনটি ফাঁকা ছিল। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্বভাবতই প্রশ্ন উঠছে কেন এমনটা হয়েছে? এটা নিয়ে তদন্ত চলছে। এখনও কিছু জানা যায়নি।

শ্রীবাস্তব বলেন, ‘ট্রেনটি আসছিল শকুর বস্তি স্টেশন থেকে। ট্রেন স্টেশনে পৌঁছয় ১০.৪৯ মিনিটে। ততক্ষণে ট্রেন থেকে নেমে গিয়েছেন সমস্ত যাত্রীরা। হঠাৎ করে ট্রেন প্ল্যাটফর্মে উঠে পড়ে। আমরা ঘটনার তদন্ত করছি।’

এই ঘটনার কারণে বেশ কিছু ট্রেনের সময়সূচিতে পরিবর্তন হয়েছে। কিছুক্ষণ ট্রেনের যাতায়াত বন্ধ ছিল বলেও জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেন দুর্ঘটনাভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মেয়েটাকে হত্যা করা হয়েছে, আমরা বিচারের জন্য ঘুরছি’—ফিমার মায়ের কান্না

আগস্ট ১১, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

আগস্ট ১১, ২০২৬

চ্যালেঞ্জ লিগে গোল করা ইব্রাহিম চোখ রাখছেন সাফের স্কোয়াডে

আগস্ট ১১, ২০২৬

উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারি

আগস্ট ১১, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT