বাংলাদেশ

বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু, সবুজ পরিবেশের মাঝে ট্রেন চলাচল।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে, সবুজ প্রকৃতি ও ট্রেনের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার ৩০ নভেম্বর সকাল ৭টা ৪০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার শামীমা আক্তার।

শামীমা আক্তার বলেন, ময়মনসিংহগামী বলাকা কমিউটার রাজন্দ্রেপুর স্টেশনে যাত্রা বিরতি করছিল। যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় বলাকা কমিউটারের ইঞ্জিন এনে বিকল ট্রেনটি সচল করে শ্রীপুর স্টেশনে ফিরিয়ে আনা হয়। সকাল ৭টা ৪০মিনিটে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়। যমুনা এক্সপ্রেস ট্রেনটি এখন শ্রীপুর স্টেশনে রয়েছে। আর বলাকা কমিউটারের ইঞ্জিন রাজন্দ্রেপুর স্টেশনে পাঠানো হয়েছে। সেখানে অপেক্ষমাণ বলাকা কমিউটার অল্প কিছু সময়ের মধ্যে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাবে।

এর আগে সকাল সাড়ে ৬টায় গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…