রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় বিএনপি নেতা নবী উল্লাহ নবীসহ ৬ জনকে আটক করা হয়েছে। ডিবি জানিয়েছে, আগুন দেওয়ার আগে বিএনপি নেতারা ভিডিও কলে কথা বলেন বলে আটকদের একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ওদিকে, ট্রেনে নাশকতা গোয়েন্দা দুর্বলতা নয় বলছে র্যাব।






