জনপদ

ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধের ছবি, লাইনচ্যুত ট্রেনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের বগি লাইনচ্যুতের কারণে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ১টি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার কাজ শুরু করছে রেলওয়ে কর্তপক্ষ।

আজ (২১ নভেম্বর) মঙ্গলবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টার দিকে সদরের বেতর এলাকায় পৌছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। এটি যাত্রীদের মালামাল বহনকারী বগি ছিল। খবর পেয়ে রেলওয়ে কর্তপক্ষ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। তবে কতক্ষণ নাগাদ বগিটি উদ্ধার করা যাবে তা নিশ্চিত জানাতে পারেনি তারা।

বগি লাইনচ্যুত হওয়ার ফলে রেল চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে আছে। আজ সকাল সাতটায় ঢাকা থেকে একটি কমিউটার ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনের যাত্রীদের নিয়ে যায়।

বিষয়:উত্তরবঙ্গ ট্রেন ট্রেন চলাচল বন্ধ ট্রেনের বগি লাইনচ্যুত রেলওয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…