রাজনীতি

ট্রেন বরাদ্দ বাণিজ্যিক সিদ্ধান্ত, রাজনীতির সাথে সম্পর্ক নেই: রেলওয়ে

বাংলাদেশের রেলগাড়ি চলাচল, ট্রেনের ছবি, রেলওয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি রেলগাড়ি বাংলাদেশের রেলপথে চলাচল করছে, পরিবেশের মধ্যে সুন্দর দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জামায়াতে ইসলামীর সমাবেশে রেল বরাদ্দ বাণিজ্যিক সিদ্ধান্তের পরপ্রেক্ষিতে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, এই সিদ্ধান্তের সাথে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই সিদ্ধান্তে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। রেলওয়ের এই সিদ্ধান্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রেলওয়ে কর্তৃপক্ষ এই অনুমোদন দিয়েছে।

প্রসঙ্গত, ঢাকায় আগামীকাল জামায়াতে ইসলামীর অনুষ্ঠিতব্য “জাতীয় সমাবেশ” উপলক্ষে চার জোড়া বিশেষ ট্রেনের অনুমোদন দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। জামায়াত ইসলামীর সমাবেশে নেতাকর্মীদের আনা-নেওয়ার জন্য এই অনুমোদন দেওয়া হয়।

বিষয়:উপলক্ষে বরাদ্দ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…