চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাচার চক্র: মায়ের গর্ভেই শিশু বিক্রির চাঞ্চল্যকর তথ্য ফাঁস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ১৯, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইন্দোনেশিয়ায় একটি আন্তর্জাতিক শিশুপাচার চক্রের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ, যারা ২০২৩ সাল থেকে অন্তত ২৫টি শিশু সিঙ্গাপুরে বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে। এই শিশুদের অনেককেই মায়ের গর্ভেই ‘রিজার্ভ’ করা হয়েছে এবং জন্মের পর ডেলিভারি খরচের সাথে কিছু টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, চক্রটি ইন্দোনেশিয়ার পন্টিয়ানাক এবং ট্যাঙ্গেরাং শহরে সক্রিয় ছিল। চলতি সপ্তাহে অভিযান চালিয়ে চক্রটির সঙ্গে জড়িত সন্দেহে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাচারের আগ মুহূর্তে ছয় শিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সকল শিশুর বয়স এক বছরের আশেপাশে।

পুলিশ জানিয়েছে, পাচারের আগে শিশুদের পন্টিয়ানাকে রাখা হতো, সেখান থেকে তাদের ভুয়া জন্মসনদ ও পাসপোর্ট তৈরি করে সিঙ্গাপুরে পাঠানো হতো। চক্রটির সদস্যরা মূলত দরিদ্র বা সন্তান রাখতে অনিচ্ছুক মা-বাবাকে টার্গেট করত। ফেসবুকের মাধ্যমে যোগাযোগ শুরু করে পরে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য ব্যক্তিগত মাধ্যমে আলোচনা চলত।

চক্রের মধ্যে কেউ ছিল শিশু সংগ্রহকারী, কেউ ছিল দেখাশোনার দায়িত্বে, আবার কেউ ছিল নকল সিভিল ডকুমেন্ট তৈরির কাজে। চক্রটি একেকটি শিশুকে প্রায় ৬৭০ মার্কিন ডলার বা ৫০০ ব্রিটিশ পাউন্ডে বিক্রি করত। বেশিরভাগ শিশুই পশ্চিম জাভা প্রদেশের বিভিন্ন জেলা ও শহর থেকে আনা হয়েছিল।

পুলিশ জানায়, এই শিশুদের অপহরণ করা হয়নি বরং বাবা-মা নিজেরাই আর্থিক চাপে পড়ে শিশুদের বিক্রি করতে সম্মত হয়েছেন। তবে, চুক্তির টাকা না পেয়ে কেউ কেউ পরে অপহরণের অভিযোগ করেছেন। যদি প্রমাণ পাওয়া যায় যে বাবা-মা চুক্তিতে রাজি ছিলেন, তবে তারাও মানবপাচার ও শিশু সুরক্ষা আইনে অভিযুক্ত হতে পারেন।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে, চক্রটি ১২ জন ছেলে ও ১৩ জন মেয়ে শিশুকে দেশ-বিদেশে বিক্রি করেছে। পুলিশ এখন সিঙ্গাপুরে শিশুদের দত্তক নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে। চক্রের আরও সদস্য ও বিদেশি ক্রেতাদের খুঁজতে ইন্টারপোল ও সিঙ্গাপুর পুলিশের সহায়তা চেয়েছে ইন্দোনেশিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্দোনেশিয়াশিশুপাচারসিঙ্গাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT