স্বর্ণ ও হীরা চোরাচালানের সাথে দেশি-বিদেশি চক্র জড়িত জানিয়ে ব্যবসায়ীরা অভিযোগ করেছে, সিন্ডিকেটের মূল অপরাধীরা আড়ালেই থেকে যায়, ধরা পড়ে চুনোপুটিরা। তারাও আইনের ফাঁক গলে বের হয়ে যায়। চোরাচালান চক্র ধরতে জোরালো অভিযান চালানোর দাবি জানিয়ে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের নেতারা বলেন, ভারতে হত্যার শিকার এমপি আনোয়ারুল আজীম আনারের সাথে স্বর্ণ চোরাচালানের সম্পৃক্ততা ছিলো কি না আইনশৃঙ্খলা বাহিনীকে তা খুঁজে বের করতে হবে।






