এই খবরটি পডকাস্টে শুনুনঃ
টানা তৃতীয় দিন কমলো স্বর্ণের দাম। ৬৩০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে এক লাখ ১৩ হাজার ৫৬০ টাকা। এই দাম চলতি বছরের সর্বনিম্ন। এর আগে, গতকাল স্বর্ণের দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ১৪ হাজার ১৯০ টাকা।
আজ (২৫ এপ্রিল) বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ বিকেল ৩টা ৫০ মিনিট থেকেই নতুন এ দাম কার্যকর করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৩ হাজার ৫৬০ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮ হাজার ৪০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯২ হাজার ৯১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ৮০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।







