বাংলাদেশ

উপযুক্ত দাম পেতে চামড়া নষ্ট না করার পরামর্শ দিলেন ব্যবসায়ীরা

চামড়া বাজারে ব্যবসায়ীদের চামড়া সংগ্রহের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে চামড়া সংগ্রহ ও বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে, ব্যবসায়ীরা ব্যস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবার কোরবানির পশুর চামড়ার সরবরাহ গত বছরের চেয়ে কিছুটা কম বলে জানিয়েছেন রাজধানীর পাইকারি ব্যবসায়ীরা। উপযুক্ত দাম পেতে চামড়া নষ্ট না করার পরামর্শ দিয়েছেন তারা।

রাজধানীর লালবাগের চামড়া ব্যবসায়ীরা বলেছেন, এবার তারা গড়ে ৮শ টাকায় প্রতিটি গরুর চামড়া কিনছেন মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে। তারা জানান, দেশে কোরবানির চামড়ার বাজার প্রায় এক হাজার কোটি টাকা।

এই বছর ঈদের আগে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছিলো সরকার। ঢাকায় গরুর চামড়ার দাম প্রতি বর্গফুৃটে ৩ টাকা এবং ঢাকার বাইরে ৪ টাকা বাড়ানো হয়। এরপরও চামড়ার সরবরাহ গত বছরের চেয়ে অনেকটা কম বলছেন ব্যবসায়ীরা।

এদিকে আগের তুলনায় গত কয়েকবছরে চামড়ার দাম অনেকটাই কমে গেছে বলে অভিযোগ নগরবাসীর। তবে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, তারা যে দাম পান, তার ভিত্তিতেই চামড়া কেনেন খুচরা পর্যায় থেকে।

চামড়ার দাম কমে যাওয়ার পেছনে চামড়াজাত পণ্যের রপ্তানি কমে যাওয়া একটি বড় কারণ, বলছেন সংশ্লিষ্টরা।

 

 

বিষয়:কোরবানির ঈদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…