আন্তর্জাতিক

মোদি-ভান্স বৈঠকে প্রাধান্য পেয়েছে যেসব বিষয়

মোদি-ভান্স বৈঠকে ভারতের ও বাংলাদেশের পতাকা পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ভান্সের বৈঠক, উভয় নেতা বসে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্র আর ভারতের মধ্যে এক প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে যে আলোচনা চলছে, তার অগ্রগতি নিয়ে আলাপ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (২১ এপ্রিল) বিবিসি জানিয়েছে, দুই শীর্ষ নেতাই বাণিজ্য চুক্তির আলোচনা নিয়ে সন্তুষ্ট বলে জানানো হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই নেতা ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনা নিয়ে যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তাতে সন্তুষ্ট। এই চুক্তিটি দুই দেশের মানুষের কল্যাণের দিকে নজর রেখেই করা হচ্ছে।

একইভাবে শক্তি, প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি সহ অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতার বিষয় নিয়েও কথা হয়েছে। এছাড়াও দুই দেশের পারস্পরিক স্বার্থ আছে, এমন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও ভান্স ও মোদি আলোচনা করেছেন।

সোমবারই চারদিনের ভারত সফরে এসেছেন জেডি ভান্স। তার সঙ্গে তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভান্স এবং তিন পুত্র-কন্যাও এসেছেন। সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সপরিবারেই নিমন্ত্রিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

ভারত-মার্কিন আনুষ্ঠানিক বৈঠকের পরে নরেন্দ্র মোদির বাড়িতেই রাতের খাওয়া সারেন ভান্স পরিবার। দিল্লি ছাড়াও আগ্রা এবং জয়পুরে যাবেন জেডি ভান্স ও তার পরিবার।

বিষয়:জেডি ভান্স নরেন্দ্র মোদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…