বাংলাদেশ

বরেণ্য চলচ্চিত্রকার ও সাংবাদিক ফজলুল হকের প্রতি ট্রাব নেতাদের শ্রদ্ধা

চলচ্চিত্রকার ও সাংবাদিক ফজলুল হকের স্মরণে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

চারজন ব্যক্তি ফজলুল হকের স্মৃতিস্তম্ভের সামনে ফুলের মালা অর্পণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কলকাতার গোবরা মুসলিম কবরস্থানে প্রয়াত বরেণ্য চলচ্চিত্রকার ও সাংবাদিক ফজলুল হক ওরফে মণি চৌধুরীর কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও জিয়ারত করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাবের কেন্দ্রীয় সভাপতি সালাম মাহমুদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম নাসির, সমাজ কল্যাণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান চঞ্চল, কার্যনির্বাহী সদস্য মো. ফারুক হোসেন।

প্রয়াত ফজলুল হক-এর কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করেন সংগঠনের নেতারা।

বিষয়:শ্রদ্ধাঞ্জলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…