চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহিত্য অঙ্গনের উজ্জ্বল নক্ষত্রের বিদায়

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৩৩ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২১
সম্পাদকীয়
A A

বাংলাদেশের সাহিত্যের অঙ্গনে উজ্জ্বল নক্ষত্রের নাম রাবেয়া খাতুন। পঞ্চাশের দশকে বাংলা সাহিত্য অঙ্গনে যে কয়জন গুণী মানুষের আবির্ভাব ঘটেছিল, রাবেয়া খাতুন তাদেরই একজন। প্রায় ছয় দশকের বেশিসময় ধরে সাহিত্যের বিভিন্ন শাখায় তার বিচরণ ছিল সব্যসাচীর মতো। সবাই শোক সাগরে ভাসিয়ে চিরবিদায় নিয়েছেন এই মহীয়সী নারী।

দেশের শিল্প সাহিত্য অঙ্গন থেকে শুরু করে রাজনীতি, সংস্কৃতি ও সিনেমা অঙ্গনসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের নামাজে জানাজা দুপুর তিনটায় চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপরে তাকে যথাযথ ধর্মীয় মর্যাদায় বনানী কবরাস্থানে দাফন করা হয়েছে।

তৎকালীন ঢাকা জেলার বিক্রমপুরের মধ্যবিত্ত এক পরিবারের মেয়ে রাবেয়া খাতুন নানা টানাপড়েন, উত্থান-পতন এবং মহান মুক্তিযুদ্ধসহ উপমহাদেশের রাজনৈতিক পরিবর্তনের বাঁকগুলি পর্যবেক্ষণ করেছেন সময়ের পরিক্রমায়। তার সেই সুতীব্র পর্যবেক্ষণ উঠে এসেছে তার নানা সাহিত্যকর্মে, যা বায়ান্ন গলির এক গলি, মধুমতী, অনন্ত অন্বেষা, রাজারবাগ-শালিমারবাগ, ফেরারী সূর্য, নীল নিশীথ, মোহর আলী, হানিফের ঘোড়াসহ নানা সাহিত্যকর্ম পাঠ করলে বোধগম্য হয় সহজেই। যেকোনো শ্রেণির পাঠক স্বীকার করতে বাধ্য হবেন যে, রাবেয়া খাতুনের পর্যবেক্ষণ সুষ্পষ্ট , জীবনবোধ গভীর, ভাষা সাবলিল ও শক্তিশালী, সংলাপ অত্যন্ত ধারালো এবং বাস্তব চরিত্র চিত্রণ বলিষ্ঠ।

রাবেয়া খাতুন শুধু একজন বড়মাপের সাহিত্যিকই ছিলেন না, ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন দায়িত্বশীলা গৃহিণী, সন্তান-অন্তঃপ্রাণ মা, আন্তরিক এবং বন্ধুবৎসল মানুষ। চারটি সুযোগ্য সন্তানের মা রাবেয়া খাতুনের সংস্পর্শে যারা এসেছেন, তারা এই গুণী নারীর মমতায় সিক্ত হয়েছেন।

সাহিত্য অঙ্গনের এই নক্ষত্রের চিরবিদায়ে দেশে শিল্প-সাহিত্যের পাশাপাশি সুশীল সমাজে এক শূন্যস্থানের সৃষ্টি হয়েছে। যা আদৌ কখনো পূরণ হবে কিনা, তা জানা নেই। বরেণ্য কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের আত্মার মাগফেরাত কামনা করছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কথাসাহিত্যিকরাবেয়া খাতুনশ্রদ্ধাঞ্জলিসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ইমপ্রেসের দুই চমক: ওটিটিতে ‘সারার সংসার’, হলে ‘মাসুদ রানা’

মে ২৭, ২০২৬

যে ছাদ থেকে পড়ে মৃত্যু, সেখানেই মিললো একটি ‘চিরকুট’!

মে ২৭, ২০২৬

ঈদ যাত্রায় বাড়তি ভাড়া নিলে জরিমানা: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

মে ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিছানা ছাড়া ঘুমায় না, তাই ছাগলের নাম ‘নবাব সিরাজউদ্দৌলা’

মে ২৭, ২০২৬

কাতার বিশ্বকাপের ৯ তারকাকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে মরক্কো

মে ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT