অর্থনীতি

তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ব্যাংক হিসাব তলব

তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ব্যাংক হিসাব তলবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ব্যাংক হিসাব তলবের জন্য একটি ছবি, যেখানে তিনি বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

লেনদেন তলব করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে। চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

হিসাব তলব করা ব্যক্তির সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ২ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত চলে যান শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে।

আওয়ামী লীগ সরকার পতনের পর তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে আছেন।

বিষয়:তৌফিক-ই-ইলাহী চৌধুরী ব্যাংক হিসাব তলব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…