কক্সবাজার

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সৈকত ও পর্যটন স্পটের ছবি, পর্যটকরা সমুদ্রে স্নান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের সৈকত ও পর্যটন স্পটে পর্যটকরা সমুদ্রে স্নান ও উপভোগ করছে, সুন্দর আবহাওয়া ও প্রাকৃতিক দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে মোহাম্মদ সুমন নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সৈকতের লাবনী পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, আজ মঙ্গলবার দুপুরে মোহাম্মদ সুমন নামে এক পর্যটক তার পরিবার নিয়ে সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে সমুদ্রের ঢেউয়ের তোড়ে সুমন সাগরে ডুবে যায়। পরে লাইফ গার্ড কর্মীরা সাগরে খোঁজাখুজি করে এবং বিকেল তিনটার দিকে সুমনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান মোহাম্মদ সুমন গতকাল সোমবার কক্সবাজার বেড়াতে এসে হোটেল কল্লোলে উঠে। সুমন ঢাকা বংশাল নয়াবাজার এলাকার মৃত আবুল হোসেনের পুত্র।

বিষয়:পর্যটকের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…