চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘১৫ শতাংশ ভ্যাট কার্যকর হলে পর্যটনের বিকাশ ক্ষতিগ্রস্ত হবে’

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৬:৫৫ পূর্বাহ্ণ ২৮, জুন ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্থান যেমন পাহাড়, নদী ও সমুদ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৩ শতাংশেরও বেশি অবদান দেশের পর্যটন খাতের। তবে এবারের প্রস্তাবিত বাজেটে (২০২৪-২৫) সুবিধা না বাড়িয়ে, বরং আরও ১৫ শতাংশ ভ্যাট বসানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সরকারের এমন পরিকল্পনাকে দেশের পর্যটন শিল্প সম্প্রসারণের পথে বড় বাধা হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা।

তারা বলছেন, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ট্যুর অপারেটরদের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপের প্রস্তাব কার্যকর হলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটকদের ভ্রমণ ব্যাহত হবে ।

গত ৬ জুন সংসদে বাজেট প্রস্তাবনায় এ খাতের কর সুবিধা উঠিয়ে দিয়ে বরং ১৫ শতাংশ ভ্যাট বসানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটে ট্যুর অপারেটর সেবার ওপর বিদ্যমান ১৫ শতাংশ মূল্য সংযোজন করে (মূসক বা ভ্যাট) যে অব্যাহতি রয়েছে, তা প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়েছে। এ ছাড়া অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্কে বিদ্যমান ভ্যাট সাড়ে ৭ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

Banglabid

ট্যুর অপারেটর এসোসিয়েশন বাংলাদেশ (টোয়াব) জানায়, প্রায় ৪০ লাখ মানুষ প্রত্যক্ষভাবে ট্যুরিজম খাতের সঙ্গে জড়িত। সম্ভাবনাময় এই খাতে বিদ্যমান মুসক অব্যাহতি সুবিধা বহাল রাখতে এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সঙ্গে টোয়াবের প্রেসিডেন্টের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ করে। সেসময় মূসক প্রত্যাহারের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এফবিসিসিআইয়ের পক্ষ থেকে টোয়াবের দাবির সঙ্গে একমত পোষণ করা হয়।

ভ্রমণ প্যাকেজের ওপর আবার ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হলে একই জিনিসের জন্য দুবার ভ্যাট দিতে হবে, যা হবে অন্যায্য এমনটা দাবি করে ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মো. রাফেউজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন: ট্যুর অপারেটর সেবায় ভ্যাট কার্যকরের সিদ্ধান্ত দেশের পর্যটনশিল্পের বিকাশের অনুকূল নয়; বরং এতে এই খাত ক্ষতিগ্রস্ত হবে। আমরা মনে করি, এসব সিদ্ধান্ত কার্যকর হলে সার্বিকভাবে ভ্রমণ ব্যয় বাড়বে; পর্যটকদের ওপর খরচের বোঝা তৈরি হবে।

বাংলাদেশি ব্যক্তি পেশাদার পোশাকে, অফিসে বসে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
মো. রাফেউজ্জামান

তিনি বলেন, গুরুত্বপূর্ণ এ খাতের উন্নয়নে ভ্যাটের বোঝা না বাড়িয়ে, বরাদ্দ ও প্রণোদনা বাড়ানো দরকার ছিল। এই খাত দেশের জন্য খুবই সম্ভাবনাময়। তাই নীতিগত পলিসি তৈরি করে, এ খাতে আরও প্রণোদনা দেয়া উচিত ছিল।

Reneta

পর্যটন বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব চ্যানেল আই অনলাইনকে বলেন: চলতি বছরের বাজেটে পর্যটন খাতে ১৫ শতাংশ ভ্যাট আরোপ বাস্তবায়িত হলে অভ্যন্তরীণ পর্যটকদের ভ্রমণ যাত্রা ব্যাহত হবে। পর্যটকরা খাবার, যোগাযোগ ও বাসস্থান সেবার জন্য ভ্যাট দিয়ে থাকে। তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। অভ্যন্তরীণভাবে পর্যটকদের ভ্রমণ যাত্রা ব্যাহত হবে। আন্তর্জাতিক পর্যটকরাও প্বাশবর্তী দেশগুলোর সঙ্গে আমাদের দেশের ট্যুর প্যাকেজ যখন তুলনা করে দেখবে যে ভুটান, নেপাল, থাইল্যান্ডে ট্যুর প্যাকেজ কম, তখন তারা আমাদের দেশে ভ্রমণ না করলে পাশ্ববর্তী দেশগুলোতে ভ্রমণ করবে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচকে-২০২২ মতে, বাংলাদেশের জিডিপিতে ভ্রমণ ও পর্যটন খাতের অবদান ২.২% ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান ১.৮%। বাংলাদেশের চেয়ে দুর্বল অবকাঠামো নিয়েও নেপালের জিডিপিতে পর্যটন খাতের অবদান ৯%। পর্যটন খাতে বাংলাদেশের আয় সার্কদেশগুলোর মধ্যেও কম। বর্তমানে এই খাত থেকে বার্ষিক আয় করে মার্কিন ডলারে বাংলাদেশ প্রায় ৭৬.১৯ মিলিয়ন, ভারত ১০,৭২৯ মিলিয়ন, মালদ্বীপ ৬০২ মিলিয়ন, শ্রীলঙ্কা ৩৮৫ মিলিয়ন, পাকিস্তান ২৭৬ মিলিয়ন ও নেপাল ১৯৮ মিলিয়ন।

টোয়াব সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় পর্যটনে আমাদের অবস্থান সর্বনিম্ন পর্যায়ে। তবে এ খাতের সম্ভাবনা অনেক আছে। ফলে পর্যটনসংশ্লিষ্ট কোনো খাতেই ভ্যাট বাড়ানো বুদ্ধিমানের কাজ হবে না। আগে খাতটিকে টেকসই হওয়ার সুযোগ দিতে হবে।

প্রফুল্ল মুখার্জি, বাংলাদেশি ব্যবসায়ী ও রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ
ড. সন্তোষ কুমার দেব

সহমত প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব বলেন: বর্তমানে দেশের জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ আসে পর্যটন খাত থেকে। তবে একটু উদ্যোগ নিলেই এই হারকে বাড়িয়ে ৭ থেকে ৮ শতাংশে উন্নীত করা সম্ভব, যা দেশের সামগ্রিক অর্থনীতিকে এগিয়ে নিতে পারে অনেকখানি।

পর্যটন খাতে মূসক প্রত্যাহারে সরকারের কাছে জোর দাবি জানিয়ে মো. রাফেউজ্জামান বলেন: ট্যুর অপারেটরেরা পর্যটনের বিভিন্ন উপখাত থেকে আলাদা উপাদান নিয়ে ভ্রমণ প্যাকেজ তৈরি করেন। যেমন আমরা আবাসনশিল্প থেকে পর্যটকের থাকার ব্যবস্থা করি, ক্যাটারিং থেকে খাবার নিই ও পরিবহন খাত থেকে যানবাহন বা টিকিটের ব্যবস্থা করি। সব ক্ষেত্রেই আগে ভ্যাট পরিশোধ করা হয়।

তিনি বলেন, ট্যুর অপারেটরদের কোনো পর্যটক এর কাছ থেকে মূসক নেওয়ার সুযোগ নেই। কারণ ট্যুর অপারেটররা যে হোটেলে পর্যটকদের রাখেন, সেই হোটেলগুলো খাবার এবং আবাসনের ওপর সরকারকে মূসক প্রদান করে থাকে। তাই আলাদা করে মূসক আরোপ করা হলে পর্যটন খাত এবং ট্যুর অপারেটর খাত মুখ থুবড় পড়বে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্যুর অপারেটরট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশপর্যটন শিল্পবাজেটে ১৫% ভ্যাট
শেয়ারTweetPin

সর্বশেষ

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬

ভক্তের ব্যানার দেখে থামলেন তারেক রহমান

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT