হত্যা মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

তৌহিদ আফ্রিদি একটি নোটবুকের পাশে বসে আছেন, তিনি একটি কালো ও সাদা পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে।
যাত্রাবাড়ি থানায় করা হত্যা মামলায় তিনি ১১ নম্বর আসামি। মামলার বাদী মো. জয়নাল আবেদীন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: হত্যার অভিযোগে এ মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
তালিকায় রয়েছে তৌহিদ উদ্দিন আফ্রিদির বাবার নামও। এ মামলায় তার বাবা নাসির উদ্দিন সাথী (মাইটিভির মালিক) ২২ নম্বর আসামি। এ হত্যা মামলায় সর্বমোট ২৫ জনকে আসামি করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



