ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। শুক্রবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ১২টায় মাঠে গড়িয়েছে খেলা।
টাইগারদের একাদশে আসেনি কোনো পরিবর্তন। অতিথি দলে আছে দুটি পরিবর্তন। জফরা আর্চার এবং ক্রিস ওকসের বদলে খেলছেন স্যাম কারেন ও সাকিব মাহমুদ।
প্রথম ম্যাচে ৩ উইকেটের হারে তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে টাইগাররা। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে স্বাগতিকদের জয়ের বিকল্প নেই।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, মঈন আলী, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিন্স, মার্ক উড, স্যাম কারেন ও সাকিব মাহমুদ।







