চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিতেছে স্পেন। ঐতিহাসিক জয়ে একমাত্র গোল করেছিলেন ফরোয়ার্ড ফেররান তরেস। তার গোলে ১-০তে জিতে দ্বিতীয়বার বিশ্বকাপ উচিয়ে ধরার সুযোগ পায় স্পেন। সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে স্প্যানিশ কোচ লুইস ডে লা ফুয়েন্তে তুলে ধরেছেন তার স্কোয়াড নির্বাচন, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কৌশল পরিবর্তন এবং তারকা তোরেসের পারফরম্যান্স ও তার ওপর আসা অহেতুক সমালোচনার জবাব দেয়ার কথা।

তরেসের গোল অতিরিক্ত সমালোচনার জবাব দিয়েছে উল্লেখ করে ডে লা ফুয়েন্তে বলেছেন, ‘একটি একাদশ নিয়ে আসর শুরু হয়, তবে অনুশীলনের পারফরম্যান্স এবং উন্নতিগুলো নজরদারিতে রাখা হয়। আমার একটি অসাধারণ কোচিং স্টাফ রয়েছে যারা আমাকে দারুণ তথ্য দেয়। আর আমি বিশ্বাস করি একটি ষষ্ঠ ইন্দ্রিয় রয়েছে যা সবকিছুতে সাহায্য করে এবং বিশেষ মুহূর্তে কিছু সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেয়।’

‘বিশ্বকাপ জয়ের পর কোন খেলোয়াড়ের জন্য আমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম? ফেরান তরেসের ক্ষেত্রে কি তা ভিন্ন ছিল? ফাইনালে ফেরান গোল করায় আমি খুব খুশি হয়েছিলাম। কারণ আমি সবসময় নিরপেক্ষ থাকার চেষ্টা করি। আর যখন আমি অন্যায়, অতিরিক্ত এবং অহেতুক সমালোচনা এমনকি মাঝে মধ্যে কুৎসিত উদ্দেশ্যে করা সমালোচনা দেখি, তখন জীবন আপনাকে জবাব দেয়ার এবং নিজেকে প্রমাণ করার সুযোগ দেয়।’

এরপর তারকা ফরোয়ার্ডের পারফরম্যান্স নিয়ে কোচ বলেন, ‘তরেসের পারফরম্যান্সের পরিসংখ্যানই তার প্রমাণ। জাতীয় দলের হয়ে ফেরানের পরিসংখ্যান অবিশ্বাস্য, এবং তার ক্লাবের ক্ষেত্রেও তাই। প্রতিটি ম্যাচে তার গোলের অনুপাত চমৎকার। সে আমাকে খানিকটা আলভারো মোরাতার কথা মনে করিয়ে দেয়। অন্যায়ের জবাব দিয়ে যখন কেউ বুক চিতিয়ে লড়াই করে, তা দেখে আমি আনন্দিত হই। তরেস এর যোগ্য ছিল, কারণ সে চাইলে হাল ছেড়ে দিয়ে মাথা নিচু করে বসে থাকতে পারত, কিন্তু সে তা করেনি।’

স্পেন দলে বিশ্বকাপে যেসব খেলোয়াড় খেলার সুযোগ পাননি তাদের বিষয়টি কোচকে ভারাক্রান্ত করেছে। ‘যারা খেলতে পারেনি তাদের অবস্থা দেখে আমার খুব কষ্ট হয়েছে। ইউরোতে একমাত্র অ্যালেক্স রেমিরো এক মিনিটও খেলার সুযোগ পাননি। আমি চেয়েছিলাম সবাই খেলুক, কারণ তারা সবাই খেলার যোগ্য। তবে সবাইকে খেলাতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা আমি কখনো অনুভব করিনি। দলের স্বার্থই সবসময় অগ্রাধিকার পায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইউএসএকানাডাডে লা ফুয়েন্তেতরেসবিশ্বকাপ ফাইনাল ২০২৬মেক্সিকোলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT