বাংলাদেশের বন্যার্তদের সাহায্যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা। অর্থ সংগ্রহ করছে পিডিআই কানাডা নামের একটি সংগঠন।
জানা যায়, টরোন্টোর বাংলা টাউনে প্রবাসী ও কানাডীয়দের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে তারা।
পিডিআই নেতা মাশুক মিয়া, বিদ্যুৎ রঞ্জন দে, মনির জানান রাজু, রোমান চৌধুরী, কাজী জহির ও মিনারা বেগমসহ অন্যরা এই ত্রাণ সহায়তা কার্যক্রমে অংশ নেন।
পিডিআই নেতারা জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তারা সাহায্য গ্রহণ করবেন এবং সংগৃহীত অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজে লাগাবেন।







