প্রবাস সংবাদ

সেপ্টেম্বরে টরেন্টোতে কবিতা উৎসব

টরন্টো কবিতা উৎসব ২০২৪ এর পোস্টার, কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টো কবিতা উৎসব ২০২৪ এর জন্য তৈরি পোস্টার, যেখানে কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ স্লোগানকে সামনে রেখে কানাডার টরেন্টোতে কবিদের সমন্বয়ে আগামী ১৪ সেপ্টেম্বর টেইলরক্রিক পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টরন্টো কবিতা উৎসব’।

প্রথমবারের মতো খোলা আকাশের নিচে প্রকৃতিঘন পরিবেশে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কবি কাজী হেলাল, কবি মেহরাব রহমান, নয়ন হাফিজ, পারভেজ চৌধুরীসহ দেশ বিদেশের বিভিন্ন ভাষাভাষী স্বনামধন্য কবি,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আবৃত্তি শিল্পীরা।

উল্লেখ্য অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন টরোন্টো শহরের প্রিয়মুখ উপস্থাপিকা মেরি রাশেদিন! অনুষ্ঠানটির আয়োজনে আছেন কবি কাজী হেলাল, কবি মেহরাব রহমান, কবি নয়ন হাফিজ ও পারভেজসহ আরো অনেকে! ইতিমধ্যে অনুষ্ঠানটিকে ঘিরে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

প্রবাসে বাংলা ভাষার চর্চা ও সংস্কৃতিকে বেগবান করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। তারা জানান প্রথমবারের মতো হলেও আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

বিষয়:কবিতা উৎসব টরোন্টো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…