কিশোরগঞ্জ

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে কিশোরগঞ্জে মশাল মিছিল

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে কিশোরগঞ্জে মশাল মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মশাল মিছিলের দৃশ্য, অংশগ্রহণকারীরা স্লোগান দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মশাল মিছিল হয়েছে। এতে নেতৃত্ব দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক অভি চৌধুরী ও ইকরাম হোসেন।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরান থানা থেকে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমন্বয়ক অভি চৌধুরী ও ইকরাম হোসেনের নেতৃত্বে এ মিছিলে ছাত্র-জনতা অংশ নেন।

মশাল মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে সমন্বয়ক অভি চৌধুরী বলেন, আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় মাথা চারা দিয়ে উঠতে চাইছে। এই আওয়ামী ফ্যাসিস্ট রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছি। এরপরে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

একই দাবিতে জেলার হোসেনপুরেও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ ছাত্র-জনতা।

উল্লেখ্য, দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়- রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ-সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই।

যদিও এর আগে ৫ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তিন বাহিনীর প্রধানদের সঙ্গে নিয়ে জাতীর উদ্দেশে দেয়া ভাষণে শেখ হাসিনার পদত্যাগের কথা উল্লেখ করেছিলেন।

বিষয়:কিশোরগঞ্জ পদত্যাগের দাবি মশাল মিছিল রাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদত্যাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…