শিক্ষা

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে রাজধানীতে মশাল মিছিল

ধর্ষণের শাস্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিলের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ধর্ষণের শাস্তির দাবিতে মশাল মিছিলের ছবি, যেখানে অনেক মানুষ অংশগ্রহণ করেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মশাল মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে রোকেয়া হল থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি ভিসি চত্বর হয়ে ফের রোকেয়া হলের সামনে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

শিক্ষার্থীরা বলেন, গত কয়েক দিন ধরে বাংলাদেশে ধর্ষণ, যৌন হয়রানি ও নারীদের হেনস্তার ঘটনা ঘটছে। যা প্রতিটি মেয়ের জন্য উদ্বেগজনক। তাই যারা নারীদের অসম্মান করে, ধর্ষণ করে তাদের বেঁচে থাকার অধিকার নেই। ধর্ষণের শাস্তি হিসবে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

বিষয়:ধর্ষণ ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…