চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাক-যুক্তরাষ্ট্র যৌথ বিমান হামলায় শীর্ষ আইএস নেতা নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিমান হামলার কারণে ধোঁয়া উড়ছে, সেনা ও স্থানীয় ব্যক্তিরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবদাল্লাহ মাক্কি মুসলিহ আল-রিফা, যিনি আবু খাদিজা নামে পরিচিত, ইরাক ও যুক্তরাষ্ট্র পরিচালিত যৌথ হামলায় নিহত হয়েছেন।

ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেছেন, আবু খাদিজা নামেও পরিচিত আবদুল্লাহ মক্কি মুসলিহ আল-রিফাই ‘ইরাক ও সারা বিশ্বে অন্যতম সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী’ হিসেবে বিবেচিত ছিলেন। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তাকে আমাদের সাহসী যোদ্ধারা নিরলসভাবে অনুসরণ করে হত্যা করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত একটি ভিডিওতে দাবি করেছে, বৃহস্পতিবার (১৩ মার্চ) ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে এই হামলা চালানো হয়।

Banglabid

সেন্টকম জানায়, আবু খাদিজা আইএস-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার প্রধান ছিলেন এবং বিশ্বব্যাপী সংগঠনটির সামরিক অভিযান, সরবরাহ ও পরিকল্পনার দায়িত্বে ছিলেন। এছাড়া, তিনি আইএস-এর বৈশ্বিক অর্থায়নেরও বড় অংশ নিয়ন্ত্রণ করতেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, ‘তার দুর্ভাগ্যজনক জীবন শেষ হয়েছে, সঙ্গে আরেকজন আইএস সদস্যও নিহত হয়েছে। এই অভিযান ইরাকি সরকার ও কুর্দি আঞ্চলিক সরকারের সমন্বয়ে পরিচালিত হয়েছে। শক্তির মাধ্যমে শান্তি!’

প্রতিবেদন থেকে জানা যায়, সেন্টকম ও ইরাকি বাহিনী তাদের পূর্ববর্তী একটি অভিযানে পাওয়া ডিএনএ থেকে রিফাইকে শনাক্ত করতে সক্ষম হয়েছে, যেখানে তিনি ‘কিছুটা ভাগ্যক্রমে বাঁচতে সক্ষম হয়েছিলেন’। জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেন, ‘রিফাই ছিলেন আইএসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে একজন। আমরা সন্ত্রাসীদের হত্যা করতে ও তাদের সংগঠনগুলো ভাঙতে চলেছি, যেগুলো আমাদের দেশ, যুক্তরাষ্ট্র, মিত্র ও অংশীদারদের জন্য হুমকি তৈরি করে।

Reneta

আইএস এক সময় ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে ছিল, যা উত্তর-পূর্ব সিরিয়া থেকে উত্তর ইরাক পর্যন্ত বিস্তৃত ছিল এবং প্রায় আট কোটি মানুষকে তাদের নিষ্ঠুর শাসনে রেখেছিল।

ইরাক ২০১৭ সালের ডিসেম্বরে আইএসের পরাজয় ঘোষণা করে এবং ২০১৯ সালে তারা তাদের শেষ দখলকৃত এলাকা হারায়। তবে সন্ত্রাসী ও ঘুমন্ত সেলের সদস্যরা এখনো দেশের বিভিন্ন অংশে উপস্থিত রয়েছে এবং ইরাকি সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর বিরুদ্ধে বিচ্ছিন্ন আক্রমণ চালিয়ে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএস নেতা নিহতইরাকবিমান হামলাসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ প্রশ্নে যা বলল সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT