চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ উপলক্ষে রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ০৩, মে ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে শপিংমল ও বিপণিবিতানসমূহ বন্ধের সময়সীমা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত বাড়ানোর জোর দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি।

রোববার (৩ মে) সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত শনিবার (২ মে) এই দাবিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বরাবর একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে সংগঠনটি।

সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল বন্ধের সিদ্ধান্তের ফলে দেশের হাজার হাজার ব্যবসায়ী চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমাদের দেশের সংস্কৃতি অনুযায়ী, অধিকাংশ ক্রেতা দাপ্তরিক কাজ শেষে সন্ধ্যার পরেই কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ফলে নির্ধারিত সময়ের অনেক আগেই শপিংমল বন্ধ করে দেওয়ায় আশঙ্কাজনক হারে বিক্রি কমে গেছে এবং ব্যবসার স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে।

চিঠিতে ব্যবসায়ীরা আরও উল্লেখ করেন, এই পরিস্থিতির কারণে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং তৈরি পোশাক বিক্রেতারা মারাত্মক সংকটের মুখে পড়েছেন। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে অনেক প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে, যা প্রকারান্তরে বেকারত্ব বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া ব্যবসায়ীদের লেনদেন কমে যাওয়ায় সরকারের ভ্যাট ও ট্যাক্স আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনও বাধাগ্রস্ত হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

সংগঠনটির পক্ষ থেকে একটি বিকল্প প্রস্তাবও উপস্থাপন করা হয়েছে। সেখানে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের প্রয়োজনে শপিংমল খোলার সময় সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা নির্ধারণ করা যেতে পারে। এতে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, তেমনি ব্যবসায়ীরা সন্ধ্যার পর পর্যাপ্ত সময় কেনাকাটার সুযোগ পাবেন। চিঠিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, যখন নিয়মতান্ত্রিক শপিংমলগুলো বন্ধ রাখা হচ্ছে, তখন সন্ধ্যার পর অনেক ভ্রাম্যমাণ ভ্যান অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছে, যা একটি অসুস্থ প্রতিযোগিতার সৃষ্টি করছে।

ব্যবসায়ী নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, সরকার নির্ধারিত নীতিমালার প্রতি তারা সর্বদা শ্রদ্ধাশীল। দেশের সামগ্রিক অর্থনীতি, কর্মসংস্থান এবং সাধারণ জনগণের উৎসবকালীন কেনাকাটার কথা বিবেচনা করে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার বিষয়ে দ্রুত ও ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণে মন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ উপলক্ষেদোকান মালিকদেরশপিংমল খোলা
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ ইস্যুতে উত্তেজনা: ইরানে একাধিক বিস্ফোরণের শব্দ

জুলাই ১৪, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী বর্ষণের আশঙ্কা

জুলাই ১৪, ২০২৬

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT