জনপদ

গুলশানের আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ

গ্যাস লাইন পরীক্ষা করার জন্য আগুনের সাহায্যে পরীক্ষা করা হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার কাজ করার সময় রাজধানীর গুলশান বাড্ডা লিংক রোডে তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গুলশান-বনানী ও বারিধারা এবং আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ করা হয়েছে।

রোববার (৩ মে) এক বার্তায় গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনার পর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তিতাস কর্তৃপক্ষ ভালভ বন্ধ করে লিকেজ মেরামতের কাজ শুরু করেছে।

বিষয়:গ্যাস সরবরাহ বন্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…