অপরাধ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজাসহ গ্রেপ্তার ৩৫

বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার

জেনেভা ক্যাম্পে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩৫ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জেনেভা ক্যাম্পে মাদক, অস্ত্র ও অন্যান্য বিপুল পরিমাণ আইটেমসহ গ্রেপ্তার ৩৫ জনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও মাদকসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

যৌথ অভিযানে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা, ৩১ জন দুর্বৃত্ত ও তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও মাদকসহ তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মো. তালেবুর রহমান জানান, অভিযানে তাদের হেফাজত থেকে ১টি পিস্তল, ১টি রিভলবার, ২০ রাউন্ড পিস্তলের গুলি, ৬টি চাইনিজ কুড়াল, ২৮টি ছোট ছুরি, ১১টি বড় ছুরি, ১৬টি রামদা, ৮টি চাপাতি, ১টি টেটা, ৫৩টি পেট্রোল বোমা, ১২ প্যাকেট স্প্লিন্টার, ৯ লিটার পেট্রোল, ৮.৫ কেজি গাঁজা, ৪ বোতল বিয়ার, ৫০টি হেলমেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি বলেন, রাজধানীর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয়:জেনেভা ক্যাম্প মোহাম্মদপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…