চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে উন্মাদনার মধ্যে ১৫ দেশের শতাধিক হলে ‘তুফান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ২৮, জুন ২০২৪
বিনোদন
A A
অভিনেতা সঞ্জয় দত্তের স্টাইলিশ লুক, পুলিশ বাহিনীর সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের অভিনীত সিনেমা একদিন পৃথিবীর প্রথমসারির দেশগুলোতে মুক্তি পাবে, গত ২৫ বছর ধরে এই স্বপ্ন দেখতেন শাকিব খান। বিভিন্ন বক্তব্য দেয়ার সময় তিনি বারবার এ কথা বলেছেন। অনেকে শাকিবের এমন এই মন্তব্য শুনে অবিশ্বাস্য মনে করতেন!

কিন্তু শাকিব খান সত্যিই তার সেই স্বপ্ন পূরণ করে ফেললেন! শুক্রবার (২৮ জুন) এই চিত্রতারকার ‘তুফান’ একযোগে ১৫টি দেশে মুক্তি পেল।

চমকপ্রদ ব্যাপার হচ্ছে, অধিকাংশ দেশে প্রথমদিনের শোগুলো অগ্রিম টিকেট বিক্রিতেই হাউজফুল নিশ্চিত হয়েছে। বিশেষ করে, অস্ট্রেলিয়াতে প্রায় ২৫০০ টিকেট অগ্রিম বিক্রির মাধ্যমে রেকর্ড সৃষ্টি হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ডালাস, সানফ্রান্সিসকো, কুইন্স, লন্ডন, আবুধাবির বড় বড় সিনে থিয়েটারে আগেই ‘তুফান’র অগ্রিম টিকেট সোল্ড আউট হয়েছে, যা ওয়েব সাইড চেক করলেও দেখা যাচ্ছে।

Banglabid

আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’।

‘তুফান’র ইন্টারন্যাশনাল ডিসট্রিবিউটর ও এসভিএফের প্রযোজক মহেন্দ্র সনি জানান, পৃথিবীতে প্রায় ৪০ কোটি বাঙালি ছড়িয়ে ছিটিয়ে আছেন। পৃথিবীময় যেখানে যেখানে বাঙালি বসবাস করেন সেখানে ‘তুফান’ মুক্তি দেব।

সম্প্রতি ভারতের একটি প্রথমসারির সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে শাকিব খান বলেছেন, এখন আমাদের ইন্ডাস্ট্রি নতুন করে ভালো স্থানে যাচ্ছে। সেই সঙ্গে গ্লোবালি আমাদের অবস্থান মজবুত হচ্ছে। করোনা পরবর্তী আমরা দারুণ এক সুসময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমি অনেক আগে থেকে স্বপ্ন দেখছি, বাংলাদেশের সিনেমাকে বিশ্বব্যাপী দেখতে চাই। প্রথমে অনেকেই ভাবতো এগুলো আমি কথার কথা বলছি, এগুলো সম্ভব নয়। কিন্তু যেটা আমি স্বপ্ন দেখতাম সেটাই এখন হচ্ছে।

Reneta

গেল ঈদে ‘তুফান’ মুক্তির পর প্রেক্ষাগৃহগুলোতে মারমার কাটকাট বিরাজ করছে। স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ ৫৮টি শো নিয়ে ২০ বছরের সকল রেকর্ড ভেঙে দেয়। মুক্তির ১০ দিন পরেও সর্বোচ্চ শো নিয়ে রমরমা ব্যবসা করছে ‘তুফান’। প্রথম সপ্তাহেই ২০ কোটি টাকার গ্রস কালেকশন হয়েছে তুফানের এবং ১০দিনে প্রায় ২৫ কোটি টাকার টিকেট বিক্রি হয়েছে বলে জানান সিনেমা সংশ্লিষ্টরা।

শুক্রবার সকালে খোঁজ নিয়ে জানা যায়, সিনেপ্লেক্সে ৫০টির মতো শো চলছে এর মধ্যে ৪৭টি শো-ই হাউজফুল যাচ্ছে। একই অবস্থা সিঙ্গেল স্ক্রিনেও। তুফান সংশ্লিষ্টরা আশা করছেন, বহির্বিশ্বে ‘তুফান’ মুক্তিতে যে উন্মাদনা তাতে সেখান থেকে রেকর্ড পরিমাণ অর্থ উঠে আসবে।

রায়হান রাফী বলেন, আলফা আই, এসভিএফ এবং আমি সাতদিনের মাথায় ব্লকবাস্টার ঘোষণা দিয়েছি। তুফান ইন্ডাস্ট্রি হিটের পথে আগাচ্ছে। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে, এখনো মানুষ সিনেপ্লেক্সে টিকেট পাচ্ছে না। দুদিন আগে টিকেট নিলে তখন মন মতো শো ও সিট পাওয়া যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসভিএফচিত্রতারকাতুফানরায়হান রাফীলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আলমগীর একজনই

পরবর্তী

‘লেডি কিলার’ পুলিশপুত্র অর্ণব আবারও গ্রেপ্তার

পরবর্তী
অর্ণব ও পুলিশ কর্মকর্তা, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর. Channel i News - চ্যানেল আই নিউজ

‘লেডি কিলার’ পুলিশপুত্র অর্ণব আবারও গ্রেপ্তার

দুজন যুবক দাঁড়িয়ে আছেন, একটির পেছনে সাদা দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাক ভাড়া করে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঘুরে ঘুরে মালামাল চুরি

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT