চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ দিনে ২৫ কোটি আয় করেছে ‘তুফান’!

৭ দিনে ব্লকবাস্টার হয়ে গেল শাকিব খানের 'তুফান'

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ২৭, জুন ২০২৪
বিনোদন
A A

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ছবি ‘তুফান’। বাংলাদেশের ১২৯ সিনেমা হলে এ ছবি মুক্তির ১০ দিন পেরিয়েছে। মাল্টিপ্লেক্স কিংবা সিঙ্গেল স্ক্রিন কোথাও কমেনি চাহিদা, বরং দিনকে দিন বেড়েছে। ছবির পরিচালক রায়হান রাফী জানালেন, সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করেছে ‘তুফান’।

তিনি বললেন, বিগত ২৫ বছরের প্রথম সপ্তাহের আয়ের সকল রেকর্ড ভেঙেছে ‘তুফান’। আমরা নিজেরাও এই সাফল্যকে বিরল বলে মনে করছি। দর্শকদের হৃদয় উজাড় করা ভালোবাসা ছাড়া এই সাকসেস আসতো না। শিগগির আমরা অফিসিয়ালি আয়ের তথ্য জানাবো।

‘তুফান’ মুক্তির পর প্রেক্ষাগৃহগুলোতে মারমার কাটকাট বিরাজ করছে। স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ ৫৮টি শো নিয়ে ২০ বছরের সকল রেকর্ড ভেঙে দেয়। মুক্তির ১০ দিন পরেও সর্বোচ্চ শো নিয়ে রমরমা ব্যবসা করছে ‘তুফান’।

জানা যায়, প্রথম সপ্তাহেই ২০ কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে তুফানের এবং ১০দিনে প্রায় ২৫ কোটি টাকার টিকেট বিক্রি হয়েছে!

রায়হান রাফী বলেন, আলফা আই, এসভিএফ এবং আমি সাতদিনের মাথায় ব্লকবাস্টার ঘোষণা দিয়েছি। তুফান ইন্ডাস্ট্রি হিটের পথে আগাচ্ছে। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে, এখনো মানুষ সিনেপ্লেক্সে টিকেট পাচ্ছে না। দুদিন আগে টিকেট নিলে তখন মন মতো শো ও সিট পাওয়া যাচ্ছে।

শুধু দেশে নয়, শুক্রবার (২৮ জুন) যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ড, আবু ধাবি, ওমান, বাহরাইন, নিউজিল্যান্ডসহ ১৫টি দেশে একযোগে তুফান মুক্তি পাচ্ছে।

Reneta

বিস্ময়কর ব্যাপার হচ্ছে, অস্ট্রেলিয়া, লন্ডন, আমেরিকা, আবুধাবিসহ অন্যান্য দেশগুলোতে ‘তুফান’ নিয়ে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে যাচ্ছে। ওয়েব সাইড সার্চ করলে দেখা যাচ্ছে, সবখানে প্রথমদিনের টিকেট সোল্ড আউট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুফানরেকর্ডলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT