আন্তর্জাতিক

আগামীকাল একই সারিতে থাকবে পৃথিবী-সূর্য-বৃহস্পতি

আকাশে সূর্য, পৃথিবী ও বৃহস্পতি গ্রহের মহাকাশ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে সূর্য, পৃথিবী ও বৃহস্পতি গ্রহের মহাকাশ দৃশ্য, যেখানে তারা একসাথে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামীকাল শনিবার ৭ ডিসেম্বর পৃথিবী, সূর্য এবং বৃহস্পতি গ্রহ একই সরলরেখায় অবস্থান করবে। শনিবার সারারাত বৃহস্পতি আকাশে দৃশ্যমান থাকবে। এই অবস্থানকে বলা হয় ‘জুপিটারর্স অপজিশন’।

ফোর্বসের দেয়া তথ্যানুযায়ী শনিবার বৃহস্পতিকে দেখার জন্য এই সময়ের আগে-পরে এক মাস ধরে এই বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণের সুযোগ থাকবে।

এই অবস্থানকে বলা হয় ‘জুপিটারর্স অপজিশন’। এমনকি একটি ছোট টেলিস্কোপ বা সাধারণ দূরবীন দিয়েও এই গ্রহের সৌন্দর্য উপভোগ করা যাবে।

বিজ্ঞানীরা বলেছেন, পৃথিবী থেকে প্রায় ৬১১ মিলিয়ন কিলোমিটার বা ৩৮০ মিলিয়ন মাইল দুরে থাকবে বৃহস্পতি। এই দূরত্বে বৃহস্পতিকে বেশ উজ্জল দেখাবে।

বিষয়:পৃথিবী বৃহস্পতি সূর্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…