আন্তর্জাতিক

বৃহস্পতি গ্রহে উচ্চ গতির ‘অজানা বস্তু’র আঘাতে বিস্ফোরণ

বৃহস্পতি গ্রহের বিস্তারিত মহাকাশ ছবি, উপগ্রহের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতি গ্রহের উচ্চ রেজোলিউশনের মহাকাশ ছবি, যেখানে তার ঘন ঘন ঝড় ও উপগ্রহ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জ্যোতির্বিজ্ঞানীরাও প্রায়শই পৃথিবীর থেকে প্রায় ৩০০ গুণ বড় বৃহস্পতি গ্রহের ছবি তুলে থাকেন। তেমনই সম্প্রতি একজন জ্যোতির্বিজ্ঞানী বৃহস্পতির সাথে একটি আকর্ষণীয় বিস্ফোরণের দৃশ্য ক্যাপচার করেছেন।

মাশ্যাবল জানিয়েছে, ‘মাসা প্ল্যানেটারি লগ’ নামের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্টে এই বিস্ফোরণের দৃশ্য তুলে ধরা হয়। জানানো হয়েছে, গত ২৯ আগস্ট এই ঘটনাটি ঘটেছিল।

ভিডিওতে দেখা যায়, একটি গ্রহাণু বা ধূমকেতুর অংশ সম্ভবত বৃহস্পতিতে আঘাত করেছিল। এটি খুব দ্রুত গতিতে গ্রহটির বায়ুমণ্ডলে আছড়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটায়।

স্মিথসোনিয়ান অ্যাস্ট্রোফিজিক্যাল অবজারভেটরি এবং হার্ভার্ড কলেজ অবজারভেটরির মধ্যকার একটি গবেষণা দলের জ্যোতির্বিজ্ঞানী পিটার ভেরেশ বলেছেন, এটি গ্রহটিতে আঘাত করে এবং বিস্ফোরণ ঘটায়। এটি অনেকটা আগুনের গোলার মত ছিল।

বৃহস্পতি গ্রহ পৃথিবীর তুলনায় ১১গুণ প্রশস্ত এবং তিনশো গুণ বেশি বড়। সূর্যকে প্রদক্ষিণ করতে এটি পৃথিবীর হিসাবে ১২ বছর সময় লাগে। গ্রহটি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে তৈরি।

বিষয়:বৃহস্পতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…