বিনোদন

জেনডায়া-হল্যান্ডের বিচ্ছেদের গুঞ্জন!

জেনডায়া ও হল্যান্ডের ছবি, বিচ্ছেদের গুঞ্জন নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেনডায়া ও হল্যান্ডের ছবি, যেখানে তারা একসঙ্গে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি ইনস্টাগ্রামে জেনডায়া সবাইকে আনফলো করে দিয়েছেন। অভিনেত্রীর এই কাণ্ডে সকলের মনে প্রশ্ন জেগেছে টম হল্যান্ডের সঙ্গে জেনডায়ার সম্পর্ক নিয়ে। গুঞ্জন রটেছে তাদের ব্রেকআপ হয়ে গেছে। তবে এই বিষয়ে মুখ খুলতে দেরী করেননি টম হল্যান্ড।

‘জেনডায়ার সঙ্গে কি আপনার ব্রেকআপ হয়ে গেছে?’ পাপারাজ্জির এই প্রশ্নের উত্তরে টম হল্যান্ড বলেন, ‘না, না, না, না। একেবারেই না।’ বলেই অভিনেতা নিজের গাড়ির দিকে ছুটতে থাকেন। শুক্রবার ভিডিওটি প্রকাশ করেছে গণমাধ্যম ‘টিএমজেড’। লস অ্যাঞ্জেলসের রাস্তায় ধারণ করা হয়েছে এই ভিডিও।

জেনডায়ার সঙ্গে সম্পর্ক টিকে থাকার বিষয়টি টম হল্যান্ড নিশ্চিত করায় স্বস্তি পেয়েছেন ভক্তরা। কিন্তু জেনডায়া কেন সবাইকে আনফলো করে দিয়েছেন তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। তবে জেনডায়া টম হল্যান্ডকে ফলো না করলেও টম হল্যান্ড কিন্তু ঠিকই ফলো করছেন জেনডায়াকে।

‘স্পাইডারম্যান’ সিরিজের ছবিতে পিটার পার্কার চরিত্রে অভিনয় করেন টম হল্যান্ড। আর তাঁর প্রেমিকা মিশেল জোনস ওরফে এমজে হলেন জেন্ডায়া। পর্দায় তাঁদের প্রেম দেখে এই জুটিকে দারুণ পছন্দ করেন ভক্তরা। ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’-এর সেটে প্রেমে পড়েন এই তারকা জুটি। এরপর তাদের একসঙ্গে দেখা গেছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ।

বিষয়:জেনডায়া টম হল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…