বিনোদন

মন ঠিক রাখতে সামাজিক মাধ্যম থেকে বিরতিতে ‘স্পাইডারম্যান’ তারকা

সামাজিক মাধ্যম থেকে বিরত থাকা স্পাইডারম্যান তারকার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক মাধ্যম থেকে বিরত থাকা স্পাইডারম্যান তারকার ছবি, যেখানে তিনি একা এবং পেছনে অন্য ব্যক্তিরা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেশ কিছুদিন ধরেই সামাজিক মাধ্যম থেকে দূরে আছেন ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ তারকা টম হল্যান্ড। সম্প্রতি ইনস্টাগ্রামে এসে একটি ভিডিও শেয়ার করে জানালেন সামাজিক মাধ্যম থেকে দূরে থাকার কারণ।

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিও ক্লিপে টম হল্যান্ড বলেন, ‘ইনস্টাগ্রাম ও টুইটার আমার কাছে অশান্তির জায়গা মনে হয়। নিজেকে নিয়ে অনলাইনে অনেক কিছু চোখে পড়ে যা দেখে কুঁকড়ে যাই। আমার মানসিক স্বাস্থ্যের জন্য এগুলো খুবই ক্ষতিকর।’

অভিনেতা আরও জানান, মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে ফোন থেকে ইনস্টাগ্রাম ও টুইটার ডিলিট করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০১৬ সালে মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ছিল ‘স্পাইডারম্যান’ হিসেবে পর্দায় টম হল্যান্ডের প্রথম ছবি। এরপর তিনটি ‘স্পাইডার-ম্যান’ ছবিতে দেখা গেছে তাকে। এছাড়া ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’-এ অভিনয় করেছেন তিনি।

বিষয়:অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার ইনস্টাগ্রাম ক্যাপ্টেন আমেরিকা টম হল্যান্ড টুইটার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…