বিনোদন

যে কারণে ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন টম ক্রুজ!

কেনেডি সেন্টার অনার্স ২০২৫

টম ক্রুজ হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

টম ক্রুজের ছবি, তিনি একটি কালো জ্যাকেট পরেছেন এবং পেছনে বড় বড় হোর্ডিং দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

“মিশন: ইম্পসিবল” তারকা টম ক্রুজ এ বছরের মর্যাদাপূর্ণ শিল্প সম্মাননা ‘কেনেডি সেন্টার অনার্স’ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

হলিউডের এই অ্যাকশন তারকাকে ২০২৫ সালের সম্মাননাপ্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হলেও ওয়াশিংটন পোস্ট জানায়, ক্রুজ, ‘সময়সূচির’ জটিলতার কারণে তা প্রত্যাখ্যান করেন।

এর পরিবর্তে ট্রাম্প বুধবার ৪৮তম কেনেডি সেন্টার অনার্সের জন্য যে তালিকা প্রকাশ করেছেন, তাতে আছেন গ্ল্যাম মেটাল ব্যান্ড কিস, ব্রডওয়ে তারকা মাইকেল ক্রফোর্ড, কান্ট্রি সংগীত কিংবদন্তি জর্জ স্ট্রেইট, গায়িকা গ্লোরিয়া গেনর এবং চলচ্চিত্র অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন।

অনুষ্ঠান নিয়ে ট্রাম্প বলেন, “আমি সবসময় একটি কেনেডি সেন্টার অ্যাওয়ার্ড চাইতাম, কিন্তু কখনো পাইনি। তাই ভাবলাম, চেয়ারম্যান হয়ে নিজেকেই সম্মাননা দিয়ে দিই। আগামী বছর আমরা ট্রাম্পকে সম্মান জানাবো, ঠিক আছে?”

ইতিমধ্যে ট্রাম্প কেনেডি সেন্টারের চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন। এদিকে, হাউস রিপাবলিকানরা এর অপেরা হাউসটির নাম পরিবর্তন করে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের নামে রাখার প্রস্তাব করেছেন। তবে এটি কংগ্রেসে ভোটে উঠবে কি না কিংবা পাস হবে কি না, তা এখনো অনিশ্চিত!

এই পদক্ষেপ আসে ট্রাম্পের আরেক ঘোষণার পর, যেখানে তিনি জানান যে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসের জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে এবং এর চেয়ারম্যান থাকবেন তিনি নিজেই।

কেনেডি সেন্টার অনার্স অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর এবং সিবিএস টেলিভিশনে সম্প্রচারিত হবে বলে জানানগেছে। কেনেডি সেন্টার অনার্স নিয়ে টম ক্রুজের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হলিউড রিপোর্টার

বিষয়:কেনেডি সেন্টার অনার্সটম ক্রুজট্রাম্পডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্টলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…