চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক হচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২২
বিনোদন
A A

বিচ্ছেদের ৫ বছর পর এবারও এক হলেন টলিউডের প্রাক্তন দম্পতি রাহুল-প্রিয়াঙ্কা। অতীতের তিক্ততা ভুলে একমাত্র সন্তানকে মাঝে বসিয়ে হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন এই জুটি।

শুধু তাই নয়, সেই ছবি নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন রাহুল। যার ক্যাপশনে লিখেছেন, ‘নতুন সূচনা’। তবে কি বিচ্ছেদ ভুলে আবারও এক হতে যাচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা? ভক্তদের মনে এখন এমনই প্রশ্ন জেগেছে।

যদিও জানা গেছে, আপাতত তাদের এই এক হওয়া একটি সিনেমার জন্য। সিনেমার নাম ‘কলকাতা ৯৬’। যার পরিচালনা করছেন রাহুল নিজেই। আর বাবার পরিচালিত ছবিতে অভিনয় করতে চলেছেন ছেলে সহজ। সফল অভিনেতা হিসেবে ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করলেও এই প্রথমবার পরিচালনা করতে চলেছেন রাহুল।

২০০৮ সালে কলকাতার সিনেমায় প্রথম জুটিবদ্ধ হয়ে রঙিন পর্দায় নাম লেখান রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকার। সিনেমাটির নাম ছিল ‘চিরদিনই তুমি যে আমার’। মুক্তির পরপরই পশ্চিমবঙ্গজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় সিনেমাটি। সেই সুবাদে নায়ক-নায়িকার তকমা লাগে তাদের পরিচিতিতে। তারপর একসঙ্গে কাজ করতে গিয়ে একে-অপরকে ভালোবেসে ফেলেন তারা। সেই প্রেম-ভালোবাসা এক পর্যায়ে গড়ায় বিয়েতে। ২০১০ সালে তারা বিয়ে করেন। সংসারও চলে সুখে। সেই সংসার আলো করে আসে পুত্রসন্তান সহজ।

তবে টানা ৭ বছর সংসার করেও সম্পর্ক স্থায়ী হয়নি তাদের। তাই ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ করেন রাহুল ও প্রিয়াঙ্কা। তখন তাদের বিচ্ছেদে ভক্তরাও বেশ কষ্ট পেয়েছিল। এরপর দু’জনেই একাধিক সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন শোনা যায়। তবে এবার সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে হলেও তাদের এক হওয়া নিয়েও আশাবাদী তাদের ভক্তরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিরদিন তুমি যে আমার’ছেলেপ্রিয়াঙ্কারাহুলসহজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT