বিনোদন

স্ট্রোকের পর এবার হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা

ঐন্দ্রিলা হাস্যোজ্জ্বল মুখে সোজা দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐন্দ্রিলা একটি সাদামাটা শাড়ি পরা, হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিন যত বাড়ছে শারীরিক অবস্থা যেন ততই খারাপের দিকে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। স্ট্রোকের পর এবার হৃদরোগে আক্রান্ত হলেন এই অভিনেত্রী।

আপাতত তাকে ‘সিপিআর’ সাপোর্টে রাখা হয়েছে, বুধবার (১৬ নভেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এমনটাই জানিয়েছে কলকাতার শীর্ষ সংবাদ মাধ্যম আনন্দবাজার।

মঙ্গলবার (১৫ নভেম্বর) জানা যায়, রক্তচাপ ওঠানামা করছে ঐন্দ্রিলার। ফলে ভেন্টিলেশনের মাত্রা বাড়ানো হয়েছে। এছাড়াও  স্ক্যান রিপোর্টে দেখা যায়, ব্রেন স্ট্রোকের পর মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল ঐন্দ্রিলার, তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। যা নতুন করে চিন্তা বাড়াচ্ছে চিকিৎকদের।

চিকিৎসকরা জানিয়েছেন, নতুন করে যে রক্ত জমাট বেঁধেছে, তা আকারে এতই ক্ষুদ্র যে অস্ত্রোপচার করা যাবে না। ফলে ওষুধ দিয়ে কমানোর চেষ্টা করা হচ্ছে।

ইতিমধ্যেই আগের ওষুধ বদলে নতুন অ্যান্টিবায়োটিক চালু করা হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক টিম। তার শরীর এতে সাড়া দেয় কি না, তা দেখার জন্য বাড়তি সতর্কতায় পর্যবেক্ষণে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে।

গত সপ্তাহে যেখানে ঐন্দ্রিলার দ্রুত সেরে ওঠার আশা দেখা যাচ্ছিল, সেখানে চলতি সপ্তাহের ছবিটা একেবারেই বিপরীত মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে শুরু থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থা নিয়ে ইতিবাচক আশাতে থাকা ঐন্দ্রিলার বন্ধু সব্যসাচীর ফেসবুক স্ট্যাটাসে ভেসে আসছে আশঙ্কার সুর। তাইতো টলিউডের পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, সুদীপ্তা চক্রবর্তী, গৌরব রায়চৌধুরী, অনিন্দ্য চট্টপাধ্যায়, শ্রীলেখা মিত্র থেকে শুরু করে আমজনতা, সকলেই প্রার্থনা করছে ঐন্দ্রিলার জন্য।

বিষয়:অঙ্কুশ হাজরা ঐন্দ্রিলা ঐন্দ্রিলা শর্মা পরমব্রত চট্টোপাধ্যায় শ্রীলেখা মিত্র সুদীপ্তা চক্রবর্তী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…