তথ্যপ্রযুক্তি

টফি ব্যবহারকারীদের জন্য ফুডপান্ডায় ডিসকাউন্ট

Toffee and Foodpanda logos displayed together, representing food delivery services. Channel i News - চ্যানেল আই নিউজ

Toffee and Foodpanda logos shown side by side, symbolizing online food delivery platforms in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলালিংক-এর ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফি ব্যবহারকারীরা ফুডপান্ডায় বিশেষ ডিসকাউন্ট ভাউচার উপভোগ করতে পারবেন।   

টফি ব্যবহারকারীরা যেকোনো নেটওয়ার্ক থেকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং-এ সাবস্ক্রাইব করলে ফুডপান্ডায় পাবেন সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ভাউচার। একাধিক পেমেন্ট মেথড ব্যবহার করে বা বাংলালিংক-এর আকর্ষণীয় ডেটা প্যাক কেনার মাধ্যমে এই লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে।

টফি ব্যবহারকারীরা ক্রিকেট বিশ্বকাপের লাইভ স্ট্রিমিংয়ে সাবস্ক্রাইব করলে এসএমএস-এর মাধ্যমে পরদিন তাদেরকে একটি ভাউচার কোড পাঠানো হবে। এটি ব্যবহার করে ফুডপান্ডা-এর অর্ডারে ডিসকাউন্ট পাওয়া যাবে। এই অফারটি চালু থাকবে পুরো ক্রিকেট বিশ্বকাপ জুড়ে এবং ভাউচার কোডের মেয়াদ থাকবে ২৬ নভেম্বর, ২০২৩ পর্যন্ত।

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গা দত্ত বলেন, “টফি- ব্যবহারের সুবিধা বৃদ্ধির মাধ্যমে আমরা সম্মানিত গ্রাহকদের ওটিটির অভিজ্ঞতা আরও উপভোগ্য করার পদক্ষেপ নিচ্ছি। এই অংশীদারিত্বের মাধ্যমে টফি ব্যবহারকারীরা এর ডিজিটাল বিনোদনের জগতে প্রবেশ করার পাশাপাশি সুস্বাদু খাবারের স্বাদও উপভোগ করতে পারবেন।”

ফুডপান্ডা বাংলাদেশ-এর নিউ ভার্টিকালের অ্যাসোসিয়েট ডিরেক্টর সিদ্ধার্থ ভৌমিক বলেন, “টফি-এর সাথে এই উদ্যোগে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে গ্রাহকরা আকর্ষণীয় ডিসকাউন্টসহ তাদের পছন্দের খাবার উপভোগ করার দারুণ সুযোগ পাবেন।”

টফি  বিভিন্ন ধরনের সুবিধা প্রদানের মাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিষয়:টফি ডিসকাউন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…