তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার
চ্যানেল আই অনলাইন এর ছবি যেখানে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দেখানো হয়েছে, হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৬ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বিশ^বিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের দাবি সাধারণ ছাত্রবেশে ছাত্রলীগ একজন মানসিক রোগীকে পিটিয়ে হত্যা করেছে। বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনার পর জরুরি সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।






