নগরের বায়েজিদ থানাধীন চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন বাবলা ও প্রতিবন্ধী অটোরিকশা চালক মো. ইদ্রিস হত্যা, রাউজানে প্রকাশ্যে গুলি ও সংঘর্ষের মূল হোতা ইশতিয়াক চৌধুরী প্রকাশ অভিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শুক্রবার ৭ নভেম্বর সকালে র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যাসহ রাউজান এলাকায় প্রকাশ্যে গুলি ও সংঘর্ষের মূল হোতা ইশতিয়াক চৌধুরী প্রকাশ অভিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এরআগে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনি প্রচারণায় গুলিবিদ্ধ হন। ওই হামলায় সরোয়ার হোসেন বাবলা নামে এক ব্যক্তি নিহত হন এবং বৃহস্পতিবার চট্টগ্রামের বায়েজিদ থানার চালিতাতলীতে আবারও দিনদুপুরে সশস্ত্র হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন পঙ্গু অটোরিকশা চালক মো. ইদ্রিস। লক্ষ্যভেদী গুলিতে তার বাম পা ও ডান হাত গুরুতর আহত হয়।







