বাংলাদেশ

আজ কুয়েত সফরে যাচ্ছেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা পোশাক পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা গা dark কালো পোশাক ও ক্যাপ পরিহিত, ব্যাজ ও মেডেল পরিধান করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল তিন দিনের সফরে আজ রোববার কুয়েত যাচ্ছেন।

শনিবার দিবাগত রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১৬ ফেব্রুয়ারি কুয়েত যাবেন সেনাপ্রধান। সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েত সরকারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

এই সফরের মাধ্যমে কুয়েতে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগ ও অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত বাংলাদেশি সদস্যদের মনোবল বৃদ্ধিসহ কুয়েত সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করছে আইএসপিআর।

বিষয়:আইএসপিআর সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…