বাংলাদেশ

আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন

বাংলাদেশের নির্বাচন কেন্দ্রের লোগো ও ভোটের ব্যালট পেপার. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী কেন্দ্রের ছবি যেখানে ভোটাররা ভোট দিচ্ছেন, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া প্রদর্শিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ রোববার ১৭ ডিসেম্বর। আগামীকাল প্রাতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২৯টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে।

এছাড়া বেশিরভাগ আসনেই আওয়ামী লীগের দলীয় স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তির পর প্রার্থী রয়েছেন দু’হাজার ২৬০ জন। ইতোমধ্যে ১৪ দলের শরিক তিন দলের জন্য ৭টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এক্ষেত্রে আওয়ামী লীগ যে ২৯৮ জন প্রার্থী মনোনয়ন দিয়েছে, তাদের মধ্যে কয়েকজনকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে হবে।

এছাড়া আসন সমঝোতা নিয়ে জাতীয় পার্টির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীনরা। তাদের আসন ছাড়া হলে সেসব আসনেও নৌকার প্রার্থীদের সরে দাঁড়াতে হবে এবারের নির্বাচন থেকে। তবে এবারের নির্বাচনে বিএনপি, ইসলামী আন্দোলনসহ ১৫টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে না।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…