বাংলাদেশ

বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গাপূজা

শারদীয় দুর্গাপূজা শেষে বিসর্জনের সময় প্রতিমার জলরঙের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শারদীয় দুর্গাপূজা শেষে বিসর্জনের সময় প্রতিমার জলরঙের ছবি, যেখানে প্রতিমা জলমগ্ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনের এই উৎসবের আজ বিজয়া দশমী।

আজ (২৪ অক্টোবর) মঙ্গলবার শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনের দিন। তাই পূজা মণ্ডপগুলোতে নেমে এসেছে বিষাদের ছায়া। আজ সকালে হবে দশমীর বিহিত পূজা। পূজা শেষে শুরু হবে দর্পণ ও বিসর্জন পর্ব। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটির দিন।

বিজয়া দশমী উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এ ছাড়া জাতীয় দৈনিকগুলো এই দিনকে কেন্দ্র করে বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে। সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বিজয়া দশমীতে সকালে থেকে পূজা মণ্ডপগুলোতে শুরু হবে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। রাজধানীর অধিকাংশ মণ্ডপের প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গা নদীতে।

বিষয়:দুর্গাপূজা পূজা মণ্ডপ বিজয়া দশমী সনাতন ধর্ম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…