চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ ‘পিএইচএ গ্লোবাল সামিট-২০২৪’এর উদ্বোধন

জাহিদ রহমান জাহিদ রহমান
১২:০৩ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, স্বাস্থ্য
A A
বিশেষ অতিথিদের উপস্থিতিতে পিএইচএ গ্লোবাল সামিটের উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পিএইচএ গ্লোবাল সামিট-২০২৪’এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ শুক্রবার ২৩ ফেব্রুয়ারি। সন্ধ্যা ৬ টায় সম্মেলনের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এই উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন বৈজ্ঞানিক অধিবেশন শুরু হয়েছে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া নয় দিনের এই সম্মেলনে দুই হাজারের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, শিক্ষাবিদ ও মেডিকেল শিক্ষার্থী অংশ নিচ্ছেন। দেশে এই প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন শুধু বাংলাদেশেই নয়; দক্ষিণ এশিয়ায় এই প্রথম।

এই সম্মেলনে স্পিকার হিসেবে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৫০ জন চিকিৎসা বিজ্ঞানী এবং দেশের ১০০ জনেরও বেশি খ্যাতিমান চিকিৎসা বিশেষজ্ঞ। নয় দিনের সম্মেলনে থাকছে ৩০ টির বেশি কোর্স এবং সাইন্টিফিক সেশন। সম্মেলনে রয়েল কলেজ অফ ফিজিশিয়ানস লন্ডন, রয়েল কলেজ অফ ফিজিশিয়ানস এডিনবার্গ, রয়েল কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্ট, ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন, ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এর প্রেসিডেন্টবৃন্দও উপস্থিত থাকবেন। সম্মেলনের মূল পর্ব অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি।

Banglabid

গতকাল বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি চতুর্থ দিনের মত অনুষ্ঠিত হয়েছে ‘পিএইচএ গ্লোবাল সামিট-২০২৪’। এদিন ঢাকা ইউনাইটেড কনভেনশন সেন্টারের হল ১ এ সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত লন্ডন কোর রিভিউ এবং ওয়েট ল্যাব কোর্স এবং হল- ২ এ সিমুলেশন, ডাইডেটিক এন্ড ইন্টারেক্টিভ ম্যাকানিক্যাল ভ্যান্টিলেশন, হল-৩ এ হেমোডায়ালাইসিস, প্যারিটনিয়াল ডায়ালাইসিস এন্ড কিডনি ট্রানসপ্লান্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ঢাকা ইউনাইটেড কনভেনশন সেন্টারের বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গ্যাস্ট্রোএন্টেরোলজি ফরগাট এন্ড প্যালভিক মটিলিটি কোর্স, ঢাকা মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে কমিউনিকেশন স্কিল কোর্স, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের কনফারেন্স রুমে নিউরো-রেডিওলজি ওয়ার্কসপ এবং স্কয়ার হাসপাতালের অডিটোরিয়ামে ব্রেস্ট ক্যান্সার প্রিসেপটরশিপ ফর ইয়াং অনকোলজিস্টস কোর্স সম্পন্ন হয়।

গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া লন্ডন কোর রিভিউ কোর্সটির সমাপণী সেশন পরিচালনা করেন, লন্ডন সেন্ট জর্জ হাসপাতালের কার্ডিও-থোরাসিক সার্জন ডা. আজিজ মমিন, যুক্তরাস্ট্রের উটাহ’র কার্ডিওভাসকুলার সার্জন ডা. জন ডটি, ও পিএইচএ ট্রাস্টি ডা. শাকিল ফরিদ প্রমুখ। ওয়েট ল্যাব কোর্সটি ৩টি সেশনে অনুষ্ঠিত হয়। যেখানে প্রতিটি সেশনে প্রায় ৬০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন। এসময়ে তারা হাতে কলমে কাজ করার সুযোগ পান।

পিএইচএ ফ্যাকাল্টি লিড ডা. সাইদ এ সাদেক বলেন, কার্ডিয়াক সার্জারি অসম্পূর্ণ থেকে যাবে যদি না এটা হাতে কলমে করার সু্যোগ থাকে। এজন্য পিএইচএ এবং সিএসএসবি একসঙ্গে এই লন্ডন কোর রিভিউ কোর্সটির আয়োজন করে।

Reneta

সিমুলেশন, ডাইডেটিক এন্ড ইন্টারেক্টিভ ম্যাকানিক্যাল ভ্যান্টিলেশন কোর্স পরিচালনা করেন নর্থ ডাকোটা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ডিরেক্টর ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এবং সংক্রামক রোগ ক্লিনিকাল সহযোগী অধ্যাপক ডা. মাজেন খেরালাহ, প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) এর চেয়ারপারসন ডা. তাসবিরুল ইসলাম, ইউনিভার্সিটি অব পাইকের মেডিসিন এবং পালমোনোলজি অধ্যাপক ড. আয়েশা সিকদার, বারডেম জেনারেল হসপিটাল এন্ড ইব্রাহিম কার্ডিয়াকের সহযোগী অধ্যাপক এম.ডি (ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন) ডা. ফাতেমা আহমেদসহ আরও বিশেষজ্ঞ চিকিৎসক।

সিমুলেশন, ডাইডেটিক এন্ড ইন্টারেক্টিভ ম্যাকানিক্যাল ভ্যান্টিলেশন কোর্সের মূল উদ্দেশ্য ছিল- অংশগ্রহণকারীদের জ্ঞান বৃদ্ধি, ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি ক্রিটিক্যাল কেয়ার সিস্টেম এবং ভেন্টিলেশন মেকানিজম এর সঠিক ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। ড. ম্যাজেন খেরালাহ তার বক্তব্যের মাধ্যমে পুরো কোর্সটি অংশগ্রহণকারীদের কাছে বোধগম্য করে তোলেন।

ড. ফাতেমা আহমেদ, তার বক্তব্যে ‘ম্যানেজমেন্ট অফ ক্রিটিক্যাল কেয়ার’ এর ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ ও কঠিন বাস্তবতা তুলে ধরেন। এই কর্মশালার মাধ্যমে গুণগত স্বস্থ্যসেবার মান নিশ্চিত করার আশাব্যক্ত করেন ড. ফাতেমা আহমেদ। সেই সঙ্গে দেশের আইসিইউ ব্যবস্থার দুরাবস্থা, সীমাবদ্ধ মানবসম্পদ, অপর্যাপ্ত সরঞ্জাম, মানসম্মত সেবা হ্রাসের দিকগুলো তুলে ধরেন, আইসিইউতে রেসপিরেটরি ফেইলিউর, হাইপেক্সেমিয়া, মেটাবলিক এসিডোন্সিস, রেসপিরেটার এসিডোসিসের রোগীদের ভেন্টিলেশনের পদ্ধতি সম্পর্কে বলেন। এই কোর্সের মাধ্যমে কোর্স অংশগ্রহণকারীদের এই প্রতিবন্ধকতাগুলো কীভাবে মোকাবিলা করা যায় সেই সম্পর্কে দিক-নির্দেশনা দেয়া হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গ্যাস্ট্রোএন্টেরোলজি ফরগাট এন্ড প্যালভিক মটিলিটি কোর্সটি উদ্বোধন করেন পিএইচএ ট্রাস্টি ডা. বাশার আতিকুজ্জামান। তিনি বাংলাদেশের জন্য উপহার হিসেবে প্রথমবারের মতো অ্যানোরেক্টাল মোটিলিটি ল্যাব এবং বায়োফিডব্যাক মডিউল উদ্বোধন করেন। এই যুগান্তকারী সংযোজন হাজার হাজার রোগীর উপকার করতে এবং তরুণ চিকৎসকদের প্রশিক্ষণে অবদান রাখতে প্রস্তুত বলে মন্তব্য করেন, ডা. বাশার আতিকুজ্জামান।

সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং ফ্লোরিডার ডাইজেস্টিভ অ্যান্ড লিভার সেন্টারের পরিচালক ডা. বাশার আতিকুজ্জামান গ্যাস্ট্রোইনটেস্টাইনাল গতিশীলতার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। বিএসএসএমইউ-এর প্রফেসর রাজিব অধিবেশনটি পরিচালনা করেন। এতে শতাধিক তরুণ চিকিৎসক অংশগ্রহণ করেন।

এদিকে ঢাকা মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে কমিউনিকেশন স্কিল কোর্সে ১৫০ জনের বেশি মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসক অংশ নেন। পুরো সেশনটি পরিচালনা করেন লিংকন কাউন্টি হাসপাতালের কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডা. মুনির হোসেন, পিএইচএ ট্রাস্টি ডা. নাসের খান, পিএইচএ ফ্যাকাল্টি লিড (ইন্টারনাল মেডিসিন) ডা. চন্দন মিত্রসহ আরও অনেকেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্লোবাল সামিটপিএইচএ গ্লোবাল সামিটপিএইচএ গ্লোবাল-সামিট ২০২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগস্ট ১৪, ২০২৬

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT