মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মো. হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার ১০ আগস্ট।
তিনি দৈনিক কালবেলা’র বিশেষ প্রতিনিধি আঙ্গুর নাহার মন্টির বাবা। ২০১৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল রামগোপালপুর মসজিদে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এই দিনে পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তির জন্য সকল আত্মীয়-স্বজন ও শুভার্থীদের দোয়া কামনা করা হয়েছে।







