সজীব ওয়াজেদ জয়ের ৫২ তম জন্মদিন আজ
সজীব ওয়াজেদ জয় একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও বিজ্ঞানী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ডিজিটাল বাংলাদেশের নেপথ্য কারিগর প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন আজ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উপমহাদেশের বরেণ্য পরমাণু বিজ্ঞানী ডক্টর. এম এ ওয়াজেদ মিয়ার ছেলে। মুক্তিযুদ্ধ চলার সময় ১৯৭১ এর ২৭ শে জুলাই তিনি জন্ম নেন। ভারতের নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে লেখাপড়ার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন তিনি। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সজীব ওয়াজেদ জয়। তার পরামর্শে ২ হাজার ৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি যুক্ত করা হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণসহ দেশের ডিজিটাল প্রযুক্তিখাতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন সজীব ওয়াজেদ।






