চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামাক নিয়ন্ত্রণ: বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৫
স্বাস্থ্য
A A
বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে বৈশ্বিক প্রতিশ্রুতি নিয়ে ভার্চুয়াল আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম এবং একমাত্র দেশ হিসেবে সিগারেট ফিল্টারকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে শ্রেণিভুক্ত করেছে। কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ)-১০ সম্মেলনে গৃহীত ডব্লিএইচও এফসিটিসি আর্টিকেল ১৮–এর পরিবেশ সুরক্ষা–সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ। এবছর নভেম্বরে অনুষ্ঠিত কপ-১১ সম্মেলনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সাফল্য তুলে ধরা হয় এবং ভবিষ্যতে আইন সংশোধনসহ তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

রবিবার (১৪ ডিসেম্বর) প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত ‘ট্রান্সলেটিং ডব্লিএইচও এফসিটিসি কপ ডিসিশনস ইনটু অ্যাকশন ইন বাংলাদেশ: এ কেস স্টাডি’ শীর্ষক ওয়েবিনারে এসব তথ্য জানানো হয়।

ওয়েবিনারে বিভিন্ন সময়ে কপ-এ অংশ নেয়া তামাকবিরোধী নেতৃবৃন্দ তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। তারা কপ-১১ এর সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করার আহবান জানান। তামাকের কারণে বাংলাদেশে ক্যান্সার, স্ট্রোক, হৃদরোগ ও ফুসফুসের ব্যাধিসহ বিভিন্ন অসংক্রামক রোগে বছরে ১ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষ মারা যায়।

Banglabid

সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, তামাক ব্যবহার ও উৎপাদনে স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা, যা তামাক থেকে আহরিত রাজস্বের দ্বিগুণেরও বেশি। সরকার ইতোমধ্যেই এফসিটিসি-এর আলোকে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। আইন সংশোধন বিলম্বিত হলে তামাকের ক্ষতিকর প্রভাব যেমন, জনস্বাস্থ্য, পরিবেশদূষণ এবং অর্থনৈতিক ক্ষতি আরও বাড়বে। তাই অবিলম্বে আইনের খসড়া সংশোধনী চূড়ান্ত করার দাবি জানান বক্তারা।

ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিসিআইসি-এর সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, ডব্লিউবিবি ট্রাস্ট-এর নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, ঢাকা আহছানিয়া মিশন-এর পরিচালক ইকবাল মাসুদ, ভাইটাল স্ট্রাটেজিস, বাংলাদেশ-এর জ্যেষ্ঠ কারিগরি পরামর্শক সৈয়দ মাহবুবুল আলম এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)-এর কো-কনভেনর মিজান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আত্মা’র কনভেনর মতুর্জা হায়দার লিটন।

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরের সভাপতিত্বে ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার রোকাইয়া আব্দুল্লাহ রাকা এবং মূল উপস্থাপনা তুলে ধরেন কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্সআইন সংশোধনের দাবিওয়েবিনারতামাকনিয়ন্ত্রণসিগারেট ফিল্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT