বাংলাদেশ

বন্যার্তদের সহায়তায় টাকা পাঠানো যাবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

বন্যার পানিতে ডুবে থাকা এলাকা ও মানুষজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার কারণে পানিতে ডুবে থাকা এলাকা ও মানুষজনের জীবনযাত্রার ছবি, বাংলাদেশের বন্যা পরিস্থিতি ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা প্রদানের জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই আগ্রহকে স্বাগত জানিয়েছে সরকার।

শুক্রবার ২২ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এক বিজ্ঞপ্তিতে বলেছেন, যে সব ব্যক্তিরা বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা দিতে চান, তারা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নিম্নোক্ত একাউন্টে সহায়তার অর্থ পাঠাতে পারেন।

হিসাবের নাম: ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’
ব্যাংক: সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়
হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। পাঠানো অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।

বিষয়:ত্রাণ তহবিল প্রধান উপদেষ্টা বন্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…