বিনোদন

৭ এপ্রিল বগুড়ায় বসছে সংগীতের মহাযজ্ঞ

টিএমএসএসের পৃষ্ঠপোষকতায় আরও চমকপ্রদ ২০তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

৭ এপ্রিল বগুড়ায় বসছে সংগীতের মহাযজ্ঞ

সাফল্যের ধারাবাহিকতায় ২০তম ‘টিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’-এর জাঁকজমকপূর্ণ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ এপ্রিল। এবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের স্থান বগুড়ার ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট মন ইন।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৫মার্চ) দুপুরে চ্যানেল আইয়ের স্টুডিওতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, আজীবন সম্মাননাসহ মোট ১৯টি বিভাগে এ পুরস্কার প্রদান করা হবে।

দক্ষিণ এশিয়ার জাঁকজমকপূর্ণ ও একমাত্র এই মিউজিক অ্যাওয়ার্ড আয়োজনে উপস্থিত থাকবেন দেশবরেণ্য প্রবীণ ও নবীন সংগীতশিল্পী ও সংগীত সংশ্লিষ্ট মানুষেরা।

৭ এপ্রিল বগুড়ায় বসছে সংগীতের মহাযজ্ঞসংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি. চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আশোকা ফেলো অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, শিল্পী মো. খুরশীদ আলম, রফিকুল আলম, টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এর প্রকল্প পরিচালক রাজু আলিম, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমানসহ অনেকে।

ফরিদুর রেজা সাগর বলেন, এবার আয়োজন হতে যাচ্ছে বগুড়াতে। এটি বাংলাদেশের একমাত্র জেলা যেখান থেকে তিনজন প্রধানমন্ত্রী পেয়েছি। তারমধ্যে বর্তমান প্রধানমন্ত্রীও রয়েছেন। তাদের সম্মানটা আমাদের রাখতে হবে। এই আয়োজন সফল করতে হলে সবার আন্তরিক সহযোগিতা লাগবে। আয়োজনটি সফল করতে টিএমএসএস আমাদের পাশে আছে। তাদের প্রতি কৃতজ্ঞতা।

৭ এপ্রিল বগুড়ায় বসছে সংগীতের মহাযজ্ঞশাইখ সিরাজ বলেন, সমাজে সুস্থ সংগীতের বিকাশের জন্য আজ থেকে প্রায় ২০ বছর আগে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের আয়োজন করেছিল। যাতে করে নতুন শিল্পীরা মিউজিকে আসতে অনুপ্রাণিত হন। আশা করছি, অন্যান্য বারের চেয়ে আমাদের এবারের টিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫ আরও চমকিত এবং উল্লাসিত হবে।

টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহি পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেন, আমরা দেশের অনেক সেক্টরে কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের শুভানুধ্যায়ীরা বলে থাকেন, আমরা কেন প্রচারে আসি না! আমাদের মূলমন্ত্র হচ্ছে, আন্তরিকতাই সম্পদ, সততাই সম্ভার। এ কারণে আমরা চ্যানেল আইয়ের মতো দেশ ও আন্তর্জাতিকভাবে সমাদৃত একটি মিডিয়ার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি চ্যানেল আইয়ের সঙ্গে আমাদের পথচলা অত্যন্ত সুন্দর ও মসৃণ হবে। এই আয়োজনে আমাদের রাখার জন্য চ্যানেল আই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

৭ এপ্রিল বগুড়ায় বসছে সংগীতের মহাযজ্ঞসংগীত শিল্পী রফিকুল আলম বলেন, বিগত ২০ বছর ধরে মিউজিক নিয়ে এত বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান চ্যানেল আই ছাড়া দক্ষিণ এশিয়াতে কেউ করেনি। এ ক্ষেত্রে চ্যানেল আই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আশা করবো, রাজনৈতিকসহ পৃথিবীতে বিভিন্ন সংকট থাকলেও আগামীতে চ্যানেল আই এমন মিউজিক অ্যাওয়ার্ড থামাবে না।

সংবাদ সম্মেলনে জানানো হয় ২০২৪ সালের সিডি, ডিভিডি ও অনলাইনে রিলিজকৃত প্রায় সকল গানের মধ্য থেকে টিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫- পুরস্কার প্রদান করা হবে।

প্রতি বছরের মতো এবারও দেশের শীর্ষ সংগীতজ্ঞ এবং বিচারক হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই বিচারকার্য সম্পন্ন করবেন।

২০তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর এই আয়োজন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান টিএমএসএস। হসপিটালিটি পার্টনার হিসেবে সংযুক্ত আছে নান্দনিক পাঁচ তারকা হোটেল এন্ড রিসোর্ট মনো ইন। প্রিন্ট মিডিয়া পার্টনার আনন্দ আলো, এভিয়েশন পার্টনার ইমপ্রেস এভিয়েশন লিমিটেড, অনলাইন পার্টনার চ্যানেল আই অনলাইন, রেডিও পার্টনার রেডিও ভূমি ৯২.৮ এফএম এবং ওটিটি পার্টনার আইস্ক্রিন।

৭ এপ্রিল বগুড়ায় বসছে সংগীতের মহাযজ্ঞসংগীত নিয়ে আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এ যেসব ক্যাটাগরি থাকছে সেগুলো হচ্ছে

আধুনিক গান – শ্রেষ্ঠ শিল্পী, আধুনিক গান – শ্রেষ্ঠ সুরকার, আধুনিক গান – শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ উঠতি ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ দ্বৈত সংগীত শিল্পী (২টি), শ্রেষ্ঠ লোক সংগীতশিল্পী (পল্লীগীতি ও মরমী), চলচ্চিত্র গান – শ্রেষ্ঠ শিল্পী, চলচ্চিত্র গান – শ্রেষ্ঠ সুরকার, চলচ্চিত্র গান – শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও – নির্মাতা, শ্রেষ্ঠ নজরুল সংগীতশিল্পী, শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীত, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ অডিও কোম্পানি, অনলাইন ভিউ (আধুনিক গান) – শ্রেষ্ঠ শিল্পী, অনলাইন ভিউ (চলচ্চিত্রের গান) – শ্রেষ্ঠ শিল্পী, অনলাইন ভিউ (লোকসংগীত শিল্পী) – শ্রেষ্ঠ শিল্পী, আজীবন সম্মাননা এবং বিশেষ সম্মাননা – ২টি।

সুস্থ সংগীতের উৎকর্ষ সাধন-এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সাল থেকে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস।

এই মহৎ উদ্যোগ দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে এবং বিভিন্ন কলাকুশলীদের কাছ থেকে অর্জন করেছে বিপুল প্রশংসা।

বিষয়:ইমপ্রেস টেলিফিল্ম লি. টিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫ রফিকুল আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…