ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। তিনি জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে অপারেশন ডেভিলহান্ট ফেইজ টু শিগগিরই শুরু হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখছে না সরকার।






