বাংলাদেশ

রাতেই সম্প্রচারে আসছে সময় টিভি

চ্যানেল আই অনলাইন লোগো ও বিশ্ব মানচিত্র, বাংলাদেশ হাইলাইট সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন লোগো ও বিশ্ব মানচিত্রের ছবি, যেখানে বাংলাদেশ হাইলাইট করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নতুন আঙ্গিকে আজ সোমবার ২৬ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট থেকে নিয়মিত সম্প্রচার শুরু করবে ‘সময়’ টেলিভিশন।

এর আগে, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, গত ১৯ আগস্ট থেকে সাত দিনের জন্য স্যাটেলাইটে সময় টিভির সম্প্রচার বন্ধ ছিল। আজ সোমবার সেই বন্ধের সাত দিনের মেয়াদ শেষ হচ্ছে রাত ১১টা ৫৯ টা মিনিটে। তখন থেকেই চালু হবে সময় টেলিভিশন।

এ বিষয়ে সময় মিডিয়া লিমিটেডের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম সাংবাদিকদের বলেন, আজ রাত থেকে সময় টিভি সম্প্রচারে আসছে। এতে আইনগত কোনো বাধা নেই।

জানা গেছে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় সময় টিভিকে আরও সামনে এগিয়ে নিতে পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শম্পা রহমান।

বিষয়:সময় টিভি সম্প্রচার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…